ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে টিসিবির ক্রেতা বিক্রেতাকে জরিমানা

     ঝালকাঠিতে টিসিবির ক্রেতা বিক্রেতাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নিয়ম না মেনে একজনের কাছেই ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩২ কেজি তেল ও ২০ কেজি ডাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকেলে ভোক্তা অধিকার আইনে ক্রেতা ও বিক্রেতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী এ জরিমানা করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রি করেন সাজিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। বুধবার বিকেলে ক্রেতা মিজানুর রহমানের কাছে ৩২ কেজি তেল ও ২০ কেজি ডাল বিক্রি করেন টিসিবির বিক্রয় প্রতিনিধি মো. আলিম। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে অভিচান চালিয়ে ক্রেতা ও বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

    আরডিসি মো. বশির গাজী বলেন, নিয়মানুযায়ী একজনের কাছে দুই লিটার তেল ও এক কেজি ডাল বিক্রি করার কথা রয়েছে। কিন্তু সরকারের নিয়ম না মেনেই ডিলারের প্রতিনিধি একজন ক্রেতার কাছেই ৩২ কেজি তেল ও ২০ কেজি ডাল বিক্রি করেছেন। তাদের অপরাধের জন্য দুজনকেই জরিমানা করা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ