ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

    ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    বুধবার বিকেলে শহরের টাউনহলে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।    

    দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আতিকুর রহমান (জাগো নিউজ), সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন (বাংলা নিউজ২৪.কম), নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ)।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ