লালমনিরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন

লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ১২ জানুয়ারী সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্য্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম,উপজেলা ভুমি কর্মকর্তা রুবেল রানা প্রমুখ।
ইউপি নির্বাচনের তৃত্বীয় ধাপে গত ২৮ নভেম্বর সদর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে চারটি ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।
চেয়ারম্যান হিসেবে শপথ নেন মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান,রাজপুর ইউনিয়ন মোফাজ্জল হোসেন মোফা,হারাটি ইউনিয়নে সিরাজুল রানা,পঞ্চগ্রাম ইউনিয়নে ফারুখ বসুনিয়া।এই চারজন সরকার দলীয় নৌকা মার্কা নিয়ে বিজয়ী হন।গোকুন্ডা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে আঃরশিদ টোটন,বড়বাড়ি ইউনিয়নে হবিবর রহমান হবি,মহেন্দ্রনগর ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল,খুনিয়াগাছ ইউনিয়নে মন্ডল খায়রুজ্জামান বাদল,কুলাঘাট ইউনিয়নে ইদ্রিস আলী মাষ্টার শপথ গ্রহন করেন।
বিকেল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে নবনির্বাচিত ১০৮জন ইউপি সদস্য শপথ গ্রহন করেন।ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম,এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর,উপজেলা ভুমি কর্মকর্তা রুবেল রানা প্রমুখ।শপথ গ্রহন শেষে ইউপি সদস্যদের
এইচকেআর