ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কিশোরগঞ্জে পদ্ম জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    কিশোরগঞ্জে পদ্ম জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জে “কলিজার গ্রাম” এর উদ্যোগে পদ্মা জেনারেল হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।  শনিবার (০৮ জানুয়ারি) কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া মোড়স্থ হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, চিত্রনায়ক সাইমন সাদিক, পদ্মা জেনারেল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মাসুম বিল্লাহ, শুরূক নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ  প্রমুখ।

    কলিজার গ্রাম” এর  সভাপতি চিত্রনায়ক সাইমন সাদিকের  নিজ গ্রামের প্রতি ভালোবাসার কথা প্রায় সবারই জানা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের গ্রামের প্রতি তার ভালোবাসার কথা মাঝেমধ্যেই জানান সাইমন সাদিক।

    আর এবার নিজ গ্রামের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।  নিজেকে ভালোবাসলেই- দেশকে ভালোবাসা যায়’এই স্লোগানে সাইমন সাদিকের স্বপ্নের উদ্যোগ ‘কলিজার গ্রাম’। এই “কলিজার গ্রাম” সংগঠনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উপলক্ষে ঐতিহ্যবাহী সব খেলাধুলাসহ বেশ কিছু আয়োজন করেন চিত্রনায়ক সাইমন। গ্রামের মানুষের  জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে সাইমন বললেন, আমরা একটি আদর্শ, সুখী, সমৃদ্ধ গ্রাম হিসেবে দেখতে চাই আমাদের এই গ্রামকে। এটি শুধু আমার নয়, গ্রামের সবার স্বপ্ন। আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তা বাস্তবায়ন করবো।

     

    সহস্রাধিক নারী-পুরুষ রোগী চিকিৎসা নিতে বিভিন্ন এলাকা থেকে এসে কলাপাড়া মোড়স্থ বিনামূল্যে  চিকিৎসা সেবা নিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ