ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • খেলা নিয়ে বাগবিতণ্ডা, এতিমখানার ৩০ ছাত্রকে পিটিয়ে আহত

    খেলা নিয়ে বাগবিতণ্ডা, এতিমখানার ৩০ ছাত্রকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩০ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় শহরের কলেজপাড়া এলাকার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

    এরা হলো- সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম (১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪) ও আশরাফুল (১০) এবং রাকিব (১০)।

    এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান জানিয়েছনে, বিকেলে এতিমখানার পাশে ছাত্ররা খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় দলবেঁধে স্থানীয় নারী-পুরুষ মিলে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুরমাঠে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলে। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ