ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৩ কি‌মি যানজট

    বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৩ কি‌মি যানজট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহ‌নের সংঘ‌র্ষের ফ‌লে একজন আহত হ‌য়ে‌ছেন। 

    শুক্রবার (১৪ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

    এ‌দি‌কে মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে। 

    সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, ভোররাত থে‌কেই প‌শ্চিমপা‌ড়ের সিরাজগ‌ঞ্জ অং‌শে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছিল যানবাহন। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে অজ্ঞাত আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হয়। এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ সময় সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পা‌শের মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। 

    বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম ব‌লেন, সকা‌লের দি‌কে সেতুর ওপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাকচালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়ে। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। খবর পে‌য়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ