ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমিনপুরে দুইশিক্ষকসহ ১২ জুয়ারী গ্রেফতার

     আমিনপুরে দুইশিক্ষকসহ ১২ জুয়ারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনায় দুই শিক্ষকসহ ১২ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পাবনার  রানীনগর ইউনিয়নের বাঘুলপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । এসময় ৫৩ হাজার ২০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট প্লেয়িং কার্ড, একটি প্লাস্টিকের  পাটি উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত হলো, আমিনপুর থানাধীন বাঘুলপুর এলাকার  রুহুল আমিন(৩০), সুজন(৩২), হামিদুর (৫০), জাহাঙ্গীর (৩৫), ফরহাদ(৪০), ইবাদত (৫১), অসিত(৪৭), কাশেম(৬৫),  কালাম(৫৫), রফিকুল (২৮), তৌহিদ(৩২), গোবিন্দ (৪২)।

    এদের মধ্যে আসামী রুহুল আমিন, রফিকুল আলহাজ ঈমান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ইবাদত এবং তৌহিদ হাসান একই বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য । এছাড়া জাহাঙ্গীর বাঘুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কর্মরত রয়েছে।

    শুক্রবার সকালে আমিনপুর থানার অফিসার ইনর্চাজ মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।


    থানা সূত্রে জানা জানা যায়, ১৩ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার অফিসার ইনর্চাজ মো. রওশন আলীর নেতৃত্বে এসআই(নিঃ) মাজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ  রানীনগর ইউনিয়নের বাঘুলপুর বাজারে মিজানুর রহমান মোল্লার দোতলা মার্কেটের ২য় তলায় একটি দোকানে অভিযান পরিচালনা কের । এসময়  

    ২ শিক্ষক ও এক দপ্তররীসহ মোট ১২ জুয়ারীকে গ্রেফতার করা হয়।  এসময় ৫৩ হাজার ২০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট প্লেয়িং কার্ড, একটি প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়।

    আমিনপুর থানার অফিসার ইনর্চাজ মো. রওশন আলী বলেন, আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ