ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লেবুবাগানে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

    লেবুবাগানে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরে বখাটে তরুণ মিলে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে নাটোরের ছাতনি ইউনিয়নের ছাতনি এলাকায় এই ঘটনা ঘটে।

    নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানান, গতকাল বৃহস্পতিবার পরিবারের ওপর অভিমান করে মেয়েটি বিকেল সাড়ে ৩টার দিকে ছাতনি ভাটপাড়া খালার বাড়ির উদ্দেশে হেঁটেই ছাতনি দিয়ারে পৌঁছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে পৌঁছালে মাঝদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামের (২২) সঙ্গে পরিচয় হয়। শহিদুল ইসলাম মেয়েটিকে ফুঁসলিয়ে তার খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। পরে ভাটপাড়ার উদ্দেশে হেঁটে রওনা হয়।


    তিনি আরও বলেন, পথিমধ্যেই ওই এলাকার বখাটে ছেলেদের নজরে পরলে ছেলেটি ও মেয়েটির পিছু নিয়ে ভাটপাড়া শ্মশানঘাটের মাঝামাঝি এলাকায় গেলে, মেয়েটিকে ছিনিয়ে নেয় ছাতনি দিয়ার এলাকার শরিফুল ইসলাম (২২), লিটন (২৩), নয়ন শেখ (২৫), রাজু (২৫), কাজল (২৫) ও আসতুল (৩৮)। পরে তারা বিলের মধ্যে লেবুবাগানে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে ধর্ষণকারীদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধর্ষণে অভিযুক্ত এখনও তিনজন পলাতক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ