ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গাজীপুরে ঢাবির সাবেক অধ্যাপককে ‘হত্যা’

    গাজীপুরে ঢাবির সাবেক অধ্যাপককে ‘হত্যা’
    অধ্যাপক সাইদা খালেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের (মোছা. সাইদা গাফফার) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার অদূরে এ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আনারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা গনমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাঈদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাশিমপুরের পানিশাইলের যে বাসায় ভাড়া থেকে নিজের প্রজেক্ট দেখাশোনা করছিলেন, সেখান থেকে আনুমানিক ২০০ গজ দূরে মরদেহটি পাওয়া গেছে।

    এ ঘটনায় একজনকে গ্রেফতারের কথা জানিয়ে ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলে বিস্তারিত জানা যাবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী  বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। শ্রমিকরা বাড়ি নির্মাণের জন্য কিছু দাবি করছিল তার কাছে। তাদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমানিল্য হয়েছিল। দুদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।

    গত বুধবার (১২ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন ৭১ বছর বয়সী সাইদা।

    কাশিমপুর থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় সাইদার প্রজেক্টের কন্টাক্টর আনোয়ার তার ছেলের মোবাইলে ফোন করে জানান, বাসার দরজা খোলা এবং সাইদাকে কোথাও পাওয়া যাচ্ছে না। রাত সোয়া ৯টায় তার ছেলে ও মেয়ে সাদিয়া আফরিন সেই বাসায় এসে তার মাকে কোথাও খুঁজে পাননি। পরে সাদিয়া আফরিন কাশিমপুর থানায় এ সংক্রান্ত জিডি করেন। যার নম্বর-৫৮৮ তারিখ-১৩/০১/২০২২খ্রি.।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ