ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে আগুনে দোকান পুড়ে ছাই

    নলছিটিতে আগুনে দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি : নলছিটিতে একটি মুদি দোকান অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী দোকান মালিকের। শুক্রবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলার উত্তর মালোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মো. শাহিন হাওলাদারের মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহিন হাওলাদার বাদি হয়ে শনিবার দুপুরে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

    স্থানীয়রা জানান, মধ্যরাতে দোকানটিতে আগুন লাগে। ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিক থানায় একটি জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ