ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নলছিটিতে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

      নলছিটিতে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

    শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম খোকন চন্দ্র শীল (৬৫) মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে।

    এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিপি (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।

    নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল জানান, আমাদের বাড়ির সামনেই খাল আছে। সেখানে আমার চাচা সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরতে ছিলো। আমি তাদের নিষেধ করলে নিষেধ অমান্য করে অকত্যভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আমাকে মারধর শুরু করে ।

    পরে আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী লিপি মারধর শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ