ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে সাইডোর আয়োজনে চক্ষু চিকিৎসা ক্যাম্প

    রাজাপুরে সাইডোর আয়োজনে চক্ষু চিকিৎসা ক্যাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ও বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    রাজাপুর উপজেলা সদরের সাইডো’র নিজেস্ব কার্যালয়ে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। চক্ষু চিকিৎসা ক্যাম্পে নামমাত্র মূল্য ২০ টাকা নিয়ে সংস্থার নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিতদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

    রবিবার বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক আমিনুল ইসলমের নেতৃত্বে দক্ষ চিকিৎসক ডা. রবিউল হাসান ও ডা. মেহেদী হাসানসহ দশ সদস্যের মেডিকেল টিমের দক্ষ টেকনিশিয়ান ও চক্ষু পরীক্ষার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।  রবিবার সকাল নয়টা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা। এতে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বিশ জন রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা।

    এ সময় উপস্থিত ছিলেন সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সংস্থার কর্মকর্তা কর্মচারিসহ স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সত্যের সন্ধানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকরা এবং ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ