ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • করোনাকালে অক্সিজেনসেবায় বিশেষ ভূমিকা রাখায় ছবির হোসেনকে সম্মাননা

    করোনাকালে অক্সিজেনসেবায় বিশেষ ভূমিকা রাখায় ছবির হোসেনকে সম্মাননা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালে বিনামূল্যে অক্সিসেজ সেবা প্রদান করে বিশেষ ভূমিকা রাখায় ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ঝালকাঠি মহিলা পরিষদের কার্যালয়ে সোমবার রাতে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

    ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান। ইয়ুথ অ্যাকশন সোসাইসির সভাপতি শাকিল হাওলাদার রনি সভাপতিত্ব করেন।

    এদিকে নানা আয়োজনে ইয়াসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা, দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, দোয়া মোনাজাত ও উপদেষ্টাদের বালিস খেলা অনুষ্ঠান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ