ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • বাবা-মা থাকেন ঢাকায়, বাড়িতে ফাঁস দিল কিশোরী

    বাবা-মা থাকেন ঢাকায়, বাড়িতে ফাঁস দিল কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সাজমীল আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। 

    সাজমীল উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে ও তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

    এলাকাবাসী জানান, সাজমীলের বাবা-মা ঢাকায় থাকেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না। আমরা এসে দেখছি ওড়না দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে সে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

    নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর শুনে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ