ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে ২০ মণ জাটকা জব্দ

    ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে ২০ মণ জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বেনাপোলগামী যাত্রীবাহী দুইটি বাসে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

    জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং  কেনা বেচার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস আড়ৎ থেকে যাত্রীবাহী কুয়াকাটা এক্সপ্রেস ও সেভেন স্টার নামের দুটি বাসে ২০ মণ জাটকা নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঝালকাঠির পেট্রোলপাম্প মোড়ে তল্লাশী চৌকি বসায়।

    এ সময় বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং সরকারী শিশু পরিবারে বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, এ অভিযান জুনমাস পর্যন্ত অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা না মানলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ