ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • রাজাপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও কম্বল বিতরণ

    রাজাপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে সাইডো দুঃস্থ মহিলা ও শিশু কল্যান সমিতির ব্যবস্থাপনায় বুধবার (১৯ জানুয়ারী) সকালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে। সাইডো চত্বরে সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার ও কম্বল বিরতণ করেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিলড্রেন এন্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।

    প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকারই প্রতিবন্ধীদের কল্যাণে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহ প্রতিবন্ধীদের সুরক্ষিত করছে আগের চেয়ে বেশি। এছাড়া সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক এনজিও প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করছে।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরও বলেন, সাইডো  সংস্থাটি নিয়মিতভাবে যেভাবে দরিদ্র ও অসহায়দের উন্নয়নে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত। সমাজকল্যান মন্ত্রণালয় এর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সংগঠনের নিজেস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ