ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • দেশ সেরা অনলাইন পারফর্মার ইসরাত জাহান

    দেশ সেরা অনলাইন পারফর্মার ইসরাত জাহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের স্কুল শিক্ষিকা ইসরাত জাহান ফেরদৌস করোনা কালে অনলাইনে পাঠদানে কাজের স্বীকৃতি স্বরূপ দেশ সেরা অনলাইন পারফর্মার মনোনীত হয়েছেন।

    বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়ন তাকে দেশ সেরা অনলাইন পারফর্মার মনোনীত করেন।

    ইসরাত জাহান ফেরদৌস রাজাপুর উপজেলার ৭৪ নং দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

    শিক্ষিকা ইসরাত জাহান ফেরদৌস জানান, ২০১৫ সাল থেকে শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত হয়ে নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে উৎসাহিত হয়ে করোনাকালে জাতির দুর্যোগকালীন সময়ের শুরুতেই উপজেলায় সর্ব প্রথম প্রাথমিক শিক্ষক হিসেবে অনলাইন ক্লাস শুরু করেন। কখনো লাইভ আবার কখনো রেকর্ডের লাইভ।

    বর্তমানে বাতায়নে তার আপলোডকৃত কনটেন্ট সংখ্যা ৮৬, ভিডিও কনটেন্ট ৭৬, অনলাইন ক্লাস রুটিন ১৪৫টি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর এর স্বীকৃতি পেয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ