ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঠালিয়ায় পল্লী বিদুৎ অফিস থেকে ডাকাত সন্দেহে আটক ১

    কাঠালিয়ায় পল্লী বিদুৎ অফিস থেকে ডাকাত সন্দেহে আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া গভীর রাতে পল্লী বিদুৎ অফিসে ডাকাতি প্রস্তুতি নেয়ার সময় অফিস স্টাফদের ডাক চিৎকারে পালিয়ে যায় ডাকাতদল। এসময় ডাকাত সন্দেহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ২ টার দিকে কাঠালিয়া বান্ধাঘাটা পল্লী বিদুৎ অফিসে এ ঘটনা ঘটে।

    এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাঠালিয়া থানা পুলিশ। অফিসের ইঞ্জিনিয়ার মো. হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার  রাত ২ টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল দেয়াল টপকিয়ে পল্লী বিদুৎ অফিসের ভিতর প্রবেশ করে।

    এসময়  ১ কোটি মূল্যের ক্যাবল তাঁরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়। রাতে ডিউটিরত অফিস স্টাফরা টের পেয়ে  ডাক চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে কামরুল নামে একজনকে ডাকাত দলের সদস্য সন্দেহে আটক করে কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি নলছিটি উপজেলার বলে জানিয়েছে।

    এ বিষয় কাঠািলয়া থানার ওসি (তদন্ত) এইচ.এম শাহিন বলেন,ঘটনার পর পরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং সেখান থেকে আলামত উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

     


    কামরুল নামে এক জনকে  আটক কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তন্তর করে। মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ