ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে স্কুলের দিঘির মাছ শিকার বন্ধ করে দিলো পুলিশ

    রাজাপুরে স্কুলের দিঘির মাছ শিকার বন্ধ করে দিলো পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের দিঘির চাষকৃত মাছ শিকার বন্ধ করে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে মাছ শিকার বন্ধ করে।

    অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ওই দিঘি লিজ নিয়ে মাছ চাষ করেন স্থানীয় মজিবর রহমান। কিন্তু বিদ্যালয় কতৃপক্ষ মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের প্রয়োজনে লিজ বাতিল করলে লিজ গ্রহিতা মজিবর রহমান বাদি হয়ে এডহক কমিটির সভাপতি মহিদুল ইসলামসহ ৮ জনকে বিবাদি করে ঝালকাঠি আদালতে লিজ বহাল রাখার দাবিতে গত বছরের ১৭ অক্টোবর মামলা (নং ২০১) করলে ১৪ নভেম্বর আদালত উভয়পক্ষের প্রতি স্থিতিঅবস্থা জারি করেন।

    কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করে বাদিপক্ষ রোববার মাছ শিকার শুরু করলে পুলিশ খবর দেয় মামলার বিবাদি মহিদুল ইসলাম ও তার সাইদুর রহমান। তবে
    মামলার বাদি মজিবর রহমানের ছেলে তানভীর রহমান অভিযোগ করেন, আদালতে মাছ শিকারে কোন নিষেধাজ্ঞা দেয়নি। দিঘির মাছ তাদের চাষকৃত এবং এখনও রক্ষনাবেক্ষনসহ সবই তারা করছেন। তাছাড়া লিজের মেয়াদ শেষ হয়নি এবং জামাতনও ফেরৎ দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

    রাজাপুর থানার এসআই বিপুল জানান, আদালতের মামলা চলমান ও আদালতের নিষেধাজ্ঞা থাকায় মাছ শিকার বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের পরবর্তী রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ