ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • রক্তদানের অপেক্ষায় লালমোহনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    রক্তদানের অপেক্ষায় লালমোহনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ এর আয়োজন করা হয়।

    রবিবার (২৩ জানুয়ারি) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো.এনায়েত হোসেন প্রমূখ।এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মো. ওমর সিরাজী, মো. শামীম রেজা, সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ইমনসহ অনান্য সদস্যরা।

    আলোচনায় বক্তরা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনটি তাদের নিজেদের কার্যক্রম আরো গতিশীল করে মানুষের উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন।  

    আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্বেচ্ছাসেবীদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ