ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
  • শশীভূষণে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    শশীভূষণে বজ্রপাতে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার  রসুলপুর ইউনিয়নে  জমিতে ধান কাটা শেষ করে আটি মাথায় করে বাড়িতে নিয়ে আসার  সময় কালবৈশাখী বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

    মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে কালবৈশাখী বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহত আ: হালিম (৩৭) রসুলপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রুস্তম আলী হাওলাদারের ছেলে । 

    রসুলপুর  ইউনিয়নের চেয়ারম্যান জহির পন্ডিত ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে  বলেন,  সকাল বেলা জমির ধান কাটতে যান । পরে ধান কাটা শেষ করে মাথায় আটি নিয়ে বাড়িতে নিয়ে আসার সময়  হঠাৎ বজ্রপাত হয় । এই বজ্রপাতে আ: হালিম  ঘটনাস্থলে নিহত হয় বলে ধারণা করা হয়েছে। 

    স্থানিয়রা বজ্রপাতে দগ্ধ  কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার  সময় পথে  মধ্যেই মারা যায়।  শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ