ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে তিন ড্রেজার চালককে কারাদন্ড

     ঝালকাঠিতে তিন ড্রেজার চালককে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন ড্রেজার চালককে এক মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী  সোমবার রাতে তাদের কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মো. বশির গাজী।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে অভিযান চালানো হয়। রাতে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় তিনটি ড্রেজারে বালু উত্তোলন করার সময় তিন চালককে আটক করা হয়। এরা হলেন রাসেল খান, আমিনুল ইসলাম ও মো. মহসিন। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ