ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে মাদক কারবারি গ্রেপ্তার

    রাজাপুরে মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাপুরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মো. বায়জিদ হোসেন জোমাদ্দর (১৯)। নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

    এ সময় তাঁর কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৯ হাজার ২২০ টাকা, একটি ওজন পরিমাপ করার যন্ত্র (নিক্তি) উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি বায়জিদ পাশের পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মো. মৌজে আলী জোমাদ্দারের ছেলে।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্ররায় বলেন, রাতেই বায়জিদের বিরুদ্ধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠির আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বায়জিদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ