ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাওয়ালো ধ্রুবতারা

    সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাওয়ালো ধ্রুবতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ৭০জন সুবিধা বঞ্চিত শিশুকে পিঠা খাওয়ালো একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। নানান রকমের পিঠা খেতে পেরে খুশি শিশুরাও। সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি শাখা কর্তৃক ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয়।

    বুধবার বিকেল ৪টায় ঝালকাঠি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত পিঠা উৎসবে অতিথি হয়ে যোগ দিয়েছিলেন সনাক সভাপতি ঝালকাঠি প্রেসসক্লাবের আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন।

    এছাড়া সংগঠনের উপদেষ্টা ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সমাজ সেবক হাসান মাহমুদ, কবি ও লেখন আলআমিন বাকলাই, সভাপতি পৌর কাউন্সিলর মো. হুমায়ুন কবির সাগর, সাধারন সম্পাদক মো. শাকিল হাওলাদার রনি উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাইয়ে দেন। নানা ধরনের পিঠার মধ্যে ছিলো পাটিসাপটা,  ভাপা, ডিম পিঠা, পুলিপিঠা চিতই পিঠা, গোল্লাপিঠা বড়াপিঠা, বিস্কিটপিঠা, শবজি পাকোড়া।

    ছোট্ট শিশু মইন হোসেন, মেহরাব, মুন্যা, শাওন, ইমনসহ অনেক শিশুরা ওদের নিজনিজ আনন্দের ভাগ করে নেন উপস্থিত সকলের সাথে।

    সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা সাধারনত পিঠা খেতে পায়না। তাই ওদের জন্য আমাদের সংগঠনের এই আয়োজন। প্রতিবছর আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ