ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে শীতার্তদের মাঝে চেম্বারের শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ

    ঝালকাঠিতে শীতার্তদের মাঝে চেম্বারের শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র ও ১০ হাজার মাস্ক বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বেলা ১২টায় চেম্বার কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে শীতার্ত মানুষের হাতে সোয়েটার ও কম্বল তুলে দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার।

    এছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয় চেম্বারের পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী ও চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক। এ সময় চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ