ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মাস্ক পরার আহ্বান আমির হোসেন আমুর

    মাস্ক পরার আহ্বান আমির হোসেন আমুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, দেশে প্রতিদিনই শত শত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাস্ক, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমু বলেন, সরকার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই দেশের মানুষের কথা চিন্তা করেই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। এখন তৃতীয় ডোজ চলছে। মানুষের সুরক্ষার জন্য কাজ করছে শেখ হাসিনা।

    চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী, চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক ও সহসভাপতি ফেরদৌস আহম্মেদ টিটু। এ সময় চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ হাজার মানুষকে মাস্ক ও দেড় হাজার মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ