ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • রাজাপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, আহত ৩

    রাজাপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় রাব্বি হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৩ জন আহত হয়েছে। পুলিশ ট্রাক ও চালক মেহেদী হাসানকে আটক করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিকশাচালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

    পুলিশ ও নিহতের পরিবার জানায়, স্কুলছাত্র রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলো। খুলনাগামী ট্রাকটি রাব্বির মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল প্রেরণ করা হয় এবং রনিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে, রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ট্রাক ও ট্রাক চালক মেহেদী হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ