ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে মাছ বিক্রেতাসহ ৩ ব্যক্তিকে জরিমানা

    রাজাপুরে মাছ বিক্রেতাসহ ৩ ব্যক্তিকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে এক মাছ বিক্রেতাসহ তিন জেলেকে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তার কার্যালয়ে বসে এ দণ্ড প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পালট গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার (৩৫), বড়ইয়া গ্রামের মৃত রহিম উদ্দিন হাওলাদারের ছেলে মো. মজিদ হাওলাদার (৪৫), হবিগঞ্জের কামালপুর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে মাছ বিক্রেতা মো. রফিকুল ইসলাম (২৭)।

    উপজেলা মৎস্য অফিস জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে লিটন ও মজিদকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ৮ হাজার মিটার কারেন্ট জালসহ ও মাছ বিক্রয়ের সময় উপজেলার সাউথপুর এলাকা থেকে রফিকুলকে ১৫ কেজি জাটকাসহ আটক করেন উপজেলা মৎস্য বিভাগ। পরে তাদের তিন জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন এবং মাছ গুলো এতিমখানায় ও জাল আগুনে প‍ুড়িয়ে বিনষ্ট করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ