ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে মা-ছেলেকে পিটিয়ে আহত ও দোকান ভাঙচুরের অভিযোগ

    রাজাপুরে মা-ছেলেকে পিটিয়ে আহত ও দোকান ভাঙচুরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের উত্তর মনোহপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্নি বেগম (৪৮) ও তার ছেলে রতন খান (১৫) কে পিটিয়ে আহত ও তাদের মুদি দোকানের সামনের অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালের এ ঘটনায় দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগমকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মুন্নি বেগমের ছেলে রাসেল খান বাদি হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা গেছে, একই এলাকার প্রতিপক্ষ জুয়েল হাওলাদার, সবুজ তালুকদার, রিপন ও দিনার রোববার সকালে মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগম ও তার ছেলে রতন খানকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গালমন্দের একপর্যায়ে পিটিয়ে আহত করে এবং তাদের মুদি দোকানের সামনের অংশ ভেঙে ফেলে।

     অভিযুক্ত জুয়েল হাওলাদার অভিযোগের বিষয়ে জানান, তারা বাড়ির রাস্তা আটকিয়ে একটি চাল উঠিয়ে কেরাম বোর্ড বসিয়েছিলো। একাধিক বার বলার পরেও তা সরায়নি। গরুর নারা (খড়) আনতে সমস্যা হওয়ায় চালটি সড়ানো হয়েছে কাউকে মারধর বা কোন ভাঙচুর করা হয়নি। গতদিন কেরাম বোর্ডটিও প্রশাসন ভেঙে ফেলে দিয়েছে। ‍এ বিষয়ে এএসআই নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ