ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও!

    ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার একটি গ্রহাণু। আকারে এটি এত বড় যে তা থামাতে পারমাণবিক বোমাও ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা। আর ভয়াবহ এই তাণ্ডব ঘটতে সময় বাকি মাত্র ছয় মাস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন, বিশালাকার গ্রহাণুটিকে সম্প্রতি সাড়ে তিন কোটি মাইল দূরে শনাক্ত করা হয়েছে। আর সেটি থামাতে উপযুক্ত পরিকল্পনা করার জন্য হাতে রয়েছে মাত্র ছয় মাস।

    গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল- এই চারদিন বিজ্ঞানীরা উন্নত রাডার সিস্টেম, ডেটা ইমেজিং সিস্টেমসহ বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ ব্যবহার করে টানা গবেষণার মাধ্যমে গ্রহাণুটি আঘাত হানার সম্ভাব্য সময় বের করেছেন।

    তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাই-ফাই সিনেমায় দেখানো পদ্ধতিতে গ্রহাণুর বুকে আছড়ে পড়ার মতো উড়োযান তৈরি করতে ছয় মাস সময় একেবারেই যথেষ্ট নয়। আর পারমাণবিক বোমা মারলেও বিশালাকার পাথরখণ্ডটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কম।

    বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০২১পিডিসি। তারা জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে পাথরখণ্ডটি।

    ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, গ্রহাণুটি পৃথিবীর ইউরোপ অথবা উত্তর আফ্রিকার কোনো অঞ্চলে আঘাত হানার শতভাগ আশঙ্কা রয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ