ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঠালিয়ায় মাঘের শীতে বৃষ্টির হানা

    কাঠালিয়ায় মাঘের শীতে বৃষ্টির হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় দুপুর থেকে মাঘের শীতে হানা দিয়েছে বৃষ্টি। হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হয়। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হননি কেউ। মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে কাঠালিয়ায়  সকালের তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রির নীচে দুপুর গড়িয়ে যা ১৭ ডিগ্রিতে পৌছায়। একদিকে গা হীম করা কনকনে ঠান্ডা বাতাস, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঝিরঝিরে এই বৃষ্টি স্থবির করে দেয় মানুষের জীবনযাত্রা।

    মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে উপজেলার জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বৃষ্টি ও ঠান্ডায় অনেকে কাজ ফেলে দ্রুত নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যান। গুরুত্বপূর্ণ কোনও কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হননি। এই বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। হঠাৎ নামা এ বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। এ ছাড়া সড়কগুলোতেও যান চলাচল ছিলো স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম। অন্যদিকে, শীতের সঙ্গে বৃষ্টিতে বরাবরের মত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা। হিমেল বাতাসসহ বৃষ্টির কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিদের ঠান্ডার তীব্রতায় শ্বাসকষ্ট বেড়ে গেছে।

    পাশাপাশি করোনা, ওমিক্রন প্রভাববিস্তার নিয়ে চিন্তিত মানুষ। পাশাপাশি প্রতি ঘরে জ্বর, কাশি, সদ্দি তো লেগেই আছে। ডাক্তার বলছেন, বৃস্টি ও শীতের কারনে ঠান্ডা জনিত সমস্যা কিছুটা বাড়তে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ