ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ওয়ার্ক ফ্রম হোমে মানসিক চাপ দূর করার উপায়

    ওয়ার্ক ফ্রম হোমে মানসিক চাপ দূর করার উপায়
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এরইমধ্যে দেশে তিন দফা লকডাউন পালিত হচ্ছে। এ সময় অনেকেই ঘরে বসে অফিসের কাজ করছেন। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। তবে ঘরে বসে অফিসের কাজ করতে হবে, বিষয়টি মোটেও তেমন সুখকর নয়। কারণ এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়।

    এজন্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করায় মানসিক চাপে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্ক ফ্রম হোম বাড়াচ্ছে মানসিক চাপ। অনেকেই ঘর এবং অফিসের কাজে সমন্বয় আনতে পারছেন না। আর এতেই মানসিক চাপে পড়ছেন তারা।

    বাড়ির সব কাজ সামলে, পরিবারের সবার মাঝে থেকে অফিস করা বা অফিসের কাজে মনোনিবেশ করাটা বেশ কষ্টকরই বটে। একদিকে অফিসের কাজের তাড়া অন্যদিকে সংসার ও নিজের ব্যক্তিগত কাজ সব কিছুই মানিয়ে চলতে হচ্ছে এ সময়।

    সম্প্রতি কর্মীদের উপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, অনলাইনে কাজ করার ফলে দৈনিক কাজের ঘণ্টাও বেড়েই চলেছে। যা বাড়িতে বসে কাজ করা কর্মীদের জন্য কঠিন হয়ে পড়ছে। কলিগদের অনুপস্থিতি, ঘরে কাজ করার পৃথক জায়গা না থাকা এবং বিশেষ করে ইন্টারনেট নেটওয়ার্কজনিত সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সবাইকে। এজন্য করণীয় কী জেনে নিন-

    >> মানসিক চাপ ও দুশ্চিন্তা নিয়ে কাজে বসবেন না। বাড়িতে বসে কাজ করলে প্রিন্টার বা অন্য়ান্য দরকারি জিনিস না-ও থাকতে পারে। সে বিষয় নিয়ে চাপ নিবেন না। ঘরে যা আছে তা দিয়েই মানিয়ে নিন।

    >> ঘরে বসে অফিসের কাজ করার ফাঁকে ফাঁকে একটু হাঁটাহাঁটি করুন। এতে রিফ্রেশ হতে পারবেন। একঘেয়েমিতা কাটাতে গানও শুনতে পারেন।

    >> অফিসে বেশি সময় অনলাইন থাকার দরকার পড়ে না। তবে বাড়িতে বসে কাজ করলে সবসময় অনলাইনেই থাকতে হয়। কাজ শেষ হওয়ার পর আপনি যথারীতি অফলাইনে চলে যেতে পারেন।

    >> অফিসের কাজের সময় নিরিবিলি একটি ঘরে বসে কাজ করুন। অফিস টাইমের মধ্যে ঘরে কাউকে প্রবেশ কিরতে নিষেধ করবেন। এতে কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ