ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

    ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গমনে ইচ্ছুকদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে এবং সৌদিতে এসে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে। শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। খবর সৌদি গেজেটের।

    সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার থেকে সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হচ্ছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
    খবরে বলা হয়, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ