ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • চালতা গাছের চারা রোপন করলেন অতিরিক্ত সচিব

     চালতা গাছের চারা রোপন করলেন অতিরিক্ত সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি চালতা গাছের চারা রোপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় অভিযোজন পরিকল্পনার সমন্বয়ক মো. মিজানুল হক চৌধুরী।

    সোমবার দুপুরে তিনি গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সঞ্জয় কুমার ভৌমিক, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও জেলা বন সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া। জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ শুরু হয়েছে।

    জেলা প্রশাসক মো. জোহর আলীর আপ্রাণ প্রচেষ্টায় নান্দনিক হচ্ছে কার্যালয় চত্বর। ইতোপূর্বে প্রবেশদ্বারে ব্র্যান্ডিং পণ্য শীতলপাটি ও পেয়ারা নিয়ে ফোয়ারা তৈরি করা হয়েছে। এসব কারণে প্রশংসিত হচ্ছেন জেলা প্রশাসক।  

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ