ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

    ঝালকাঠিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৮ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

    মানববন্ধনে বক্তারা জানান, সরকার সকল প্রাইমারি জাতীয়করণ করেছে, অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনো জাতীয়করণ করা হয়নি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার দাবি জানান। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঝালকাঠি শাখার সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সাইফ খান জুয়েল, শহ মাহমুদ কবির, মোস্তাক আহম্মেদ, আমিনুল ইসলাম, শাহিন আহম্মেদ, মঞ্জুরুল হক ও ফারুক হোসেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ