ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা হাওলাদার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী শঙ্কর মিত্র আহত হয়।

    সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজীবাড়ি এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

    রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, রাজাপুরের মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোস্তফা হাওলাদার। পথে গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মোস্তফা ও আরোহী শঙ্কর মিত্র আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ