ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • মাদক থেকে যুবসমাজ রক্ষা করতে সকলকে কাজ করতে হবে : আমু

    মাদক থেকে যুবসমাজ রক্ষা করতে সকলকে কাজ করতে হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন সেতু যুব সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ব্যবহার বৃদ্ধিতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের আগ্রাসনের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহহ্বান জানান তিনি।

    ঝালকাঠি সেতু যুব সমিতির সভাপতি জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

    ঝালকাঠিতে সেতু যুব সমিতির উদ্যোগে সংগঠনের নিজস্ব তহবিল থেকে তিন শতাধিক গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    এমইউআর

    সর্বশেষ