ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। সোমবার রাতে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মোস্তফা (৪০)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ির কচুবাড়ি এলাকার হোসেনের ছেলে।

    আহত শংকর মিস্ত্রি পিরোজপুরের মঠবাড়িয়া চড়কগাছিয়া এলাকার স্বর্গীয় রামকৃষ্ণ মিস্ত্রির ছেলে। জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত শঙ্কর সেখানে চিকিৎসাধীন।

    রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ