ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু পিরোজপুরে নিখোঁজ ওজার নিথরদেহ মিললো পরিত্যক্ত ঘরে, স্বর্ণালঙ্কার লুট
  • আগামী ৯ দিনের সাত দিনই ব্যাংক বন্ধ

    বরিশালে হঠাৎ ব্যাংকে গ্রাহকদের ভিড় 

    বরিশালে হঠাৎ ব্যাংকে গ্রাহকদের ভিড় 
    টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় (ফাইল ফটো)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের ন্যায় আগামী ৯ দিনের মধ্যে সাত দিনই ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে হঠাৎ করেই বরিশালের ব্যাংকে ভিড় বেড়ে গেছে। অতিরিক্ত ভিড় থাকায় হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের।

    বৃহস্পতিবার (৬ মে) বগুড়া রোড ও  আমতলা এলাকায় বেশ কয়েকটি ব্যাংক ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকেন্দ্রিক গ্রাহকের উপস্থিতি বেশি ছিল।

    গ্রাহকের বেশিরভাগই নগদ বৃহস্পতিবার ব্যাংক খোলার পর পরই শাখাগুলোতে ভিড় করেন গ্রাহকরা। বেশিরভাগ শাখায় গ্রাহকের লম্বা লাইন দেখা গেছে। একই অবস্থা তৈরি হয়েছে এটিএম বুথগুলোতেও।

    বেসরকারি  ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক মিজানুর রহমান জানান,  ঈদের বাকি এখনও সাত দিন। কিন্তু ব্যাংক খোলা থাকবে মাত্র দুই দিন। এ কারণে ব্যাংকে টাকা তুলতে এসেছেন তিনি। তার মতো অন্যরাও গতকাল ভিড় করেছেন। হয়ততো ব্যাংক থেকে টাকা তুলে  কেনাকাটা শেষ করতে চাচ্ছেন অনেকে। এজন্যই  সবাই ব্যাংকমুখী হয়েছেন।

     এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল ফিতরের আগে আর  মাত্র দুই দিন ব্যাংক খোলা। আগামী রবি ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে। ১৪ মে যদি ঈদ হয়, তাহলে বুধবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রফতানি সংশ্লিষ্ট লেনদেন হয় এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।  আজ শুক্রবার (৭ মে ) থেকে ১৫ মে পর্যন্ত ৯ দিনের মধ্যে রবিবার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে।

    এছাড়া বাকি সাত দিন ব্যাংক বন্ধ। এদিকে ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ