ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠির পাঁচ ড্রেজার ও বাক্লহেড মালিককে জরিমানা

    ঝালকাঠির পাঁচ ড্রেজার ও বাক্লহেড মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচ ড্রেজার ও বাল্কহেড মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

    এনডিসি মো. বশির গাজী জানান, নদী ভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ