ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

    নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শনিবার বরিশাল টাউন হল সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম গাজী ও সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফকে নির্বাচিত করা হয়।

    একই সঙ্গে পৌর বিএনপির সভাপতি পদে মো. মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. সরোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন খান ও সাংগঠনিক সম্পাদক রুস্তুম তালুকদারকে নির্বাচিত করা হয়।

    ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সম্পাদকদের ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। এর আগে নলছিটিতে দ্বি-বার্ষিক সম্মেলন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বাধ্য হয়ে বরিশালে গিয়ে সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ