ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ধ্রুবতারা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

     ঝালকাঠিতে ধ্রুবতারা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায়  কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  কিন্ডারগার্টেন ও বিদ্যালয়ের ৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে  শিশুদের মাঝে অতিথিরা পুরস্কার তুলেদেন।

    প্রথম হয়েছে শাওলি, দ্বিতীয় হয়েছে মো. জিয়াত ও তৃতীয় হয় সুমনা আলম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের গল্পের বই, বেলুন ও চকলেট উপহার  দেওয়া হয়।

    চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, কবি  লেখক ও ধ্রুবতারার উপদেষ্টা মু. আল-আমিন বাকলাই, প্রশান্ত দাস হরিসহ সংগঠনের সদস্যরা ও শিশুদের অবিভাবক বৃন্দ।

    সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি এস.এম. মাসুদ পারভেজ, ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো. শাকিল হাওলাদার রনি।  আলোচনা সভায় বক্তারা শিশুদের মাঝে বায়ান্নোর ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তুলে ধরেন। ও শিশুদের মানসিক বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে বলেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ