ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নেছারাবাদের বার্ষিক মাহফিল

    আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নেছারাবাদের বার্ষিক মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফের দুই দিনব্যাপি বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন।

    আখেরী মোনাজাত পরিচালনা করেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। গত মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় এ মাহফিল। এতে যোগ দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান নেছারাবাদে আসেন। ইসলাম প্রিয় জনতার পদচারনায় মুখরিত হয় মাহফিল এলাকা। আখেরী মোনাজাতে দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। পাশাপাশি দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। 

    আখেরী মোনাজাতের আগে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর তানফীযী বয়ান করেন। 

    তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। শান্তি বজায় রাখতে হলে মনপ্রাণ দিয়ে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে, রসুল (স.) এর আদর্শ প্রতিপলন করতে হবে।

    নেছারাবদী হুজুর বলেন, দল মত ছেলছেলা তরীকা মযহাবের নামে মুসলমানদের বিভক্তি এই উগ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আরো ত্বরান্বিত করছে, যা কলেমায় বিশ্বাসী কোন মুসলমানের কাম্য হতে পারে না।’ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। আমাদের মনে রাখতে হবে, সব ফরজের প্রধান ফরজ ঐক্যবদ্ধ থাকা। অনৈক্য ও নেসবতহীনতাই মুসলমানদের সমূহ বিপর্যয়ের কারণ।
    দুই দিনব্যাপী মাহফিলে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ও দারুল কায়েদ তাহীলী মাদরাসার মুহাদ্দেস, মুফাস্সের, মুফতীবৃন্দ ও কতিপয় সুযোগ্য ছাত্র কুরআন-সুন্নাহ ভিত্তিক বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত বক্তা ও পীরসাহেবান তাদের মূল্যবান ওয়াজ নসীহত পেশ করেন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ওয়াজ নসীহতের পাশাপাশি উপস্থিত মুসল্লীদের আমলী জীবন গঠনের জন্য কয়েক হাজার মুয়াল্লেম বাস্তব প্রশিক্ষণসহ নানানরকম তা’লীম তরবিয়ত দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ