ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • চুরি যাওয়া ছাগল মিললো কসাইয়ের কাছে, পেটানো হলো নিরপরাধ রাজুকে

     চুরি যাওয়া ছাগল মিললো কসাইয়ের কাছে, পেটানো হলো নিরপরাধ রাজুকে
    নির্মম নির্যাতনের শিকার রাজিব হোসেন রাজু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাগল চুরির অপবাদ দিয়ে ঝালকাঠির নলছিটিতে রাজিব হোসেন রাজু (২৮) নামের এক যুবককে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে।

    গুরুতর আহত অবস্থায় রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে ভর্তি না রেখে নিজ বাড়িতে নিয়ে যায় ছাগল মালিক উপজেলার সূর্যপাশা গ্রামের ইউনুস তালুকদার।

    আহত রাজু উপজেলার তেওলা গ্রামের মোকছেদ মীরার ছেলে।

    তবে রাজুকে মারধরের আগেই সোহাগ নামের এক কসাইয়ের কাছ থেকে ছাগলটি উদ্ধার করেন ছাগলের মালিক ইউনুস তালুকদার। এ ঘটনায় ইউনুস তালুকদারের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রাম গিয়ে দেখা যায়, ছাগল মালিক ইউনুস তালুকদারের বাসার সামনের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন রাজু।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে ছাগলটি খুঁজে পাচ্ছিলেন না ইউনুস তালুকদার। পরদিন সকালে নলছিটির লঞ্চঘাট বাজারের এক কসাইয়ের কাছ থেকে চোরাই ছাগলটি উদ্ধার করা হয়। এরপর বেলা ১১টার দিকে তার (ইউনুস তালুকদার) ছেলে রাসেল, সুজনসহ আরও কয়েকজন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাগল চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন।’

    ‘মারধরের একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা বাড়িতে নিয়ে যায়। বেশকিছু সময়েও জ্ঞান না ফিরলে মৃত্যু হয়েছে মনে করে আমাকে বাড়ির উঠানে ফেলে পালিয়ে যান তারা। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

    ‘সেখানে আমাকে দুটি ইনজেকশন দেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি না রেখে ইউনুস তালুকদার আমাকে তার বাড়িতে নিসে আসেন। মারধরের পর থেকে আমি বাম কানে কিছু শুনতে পাচ্ছি না।’

    এসময় রাজিব হোসেন রাজু আরও বলেন, ‘আমি চুরি করিনি। তারপরও আমাকে নির্যাতন করা হয়েছে।’

    এ বিষয়ে জানতে চাইলে ছাগলের মালিক ইউনুস তালুকদার বলেন, চোরাই ছাগলটি সোহাগ নামের এক কসাইয়ের কাছে পাওয়া গেছে। ছাগল চোর সন্দেহে রাজুকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘তাকে অন্য কেউ মারধর করেছে। এতে তার ছেলেরা জড়িত নয়।’

    কসাই সোহাগ বলেন, ওই ছাগলটি তিনি সুগন্ধিয়া হাট থেকে কিনেছেন। একাধিক সাক্ষীও আছে। তবে ক্রয় করা ছাগলটি ইউনুস তালুকদারকে ফেরত দিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

    ঘটনাস্থল পরিদর্শনকারী নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আহত রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘চোর সন্দেহে যুবককে মারধরের বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ