ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ৪৫ হাজার মানুষকে করোনা টিকা দেয়া হচ্ছে

    ঝালকাঠিতে ৪৫ হাজার মানুষকে করোনা টিকা দেয়া হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে একদিনে ৪৫ হাজার মানুষকে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধের ভ্যাকসিন। আজ সকাল ৯টা থেকে জেলার ১৩১টি কেন্দ্রে চলছে প্রথম ডোস টিকা কর্মসূচি। এখনো যারা টিকা নেয়নি, কোন কাগজপত্র ছাড়াই তাদের দেওয়া হচ্ছে প্রথম ডোজ। পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রমও চলছে।

    টিকাদান কেন্দ্রগুলোতে ১২ বছরের ওপরের সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকালে শহরের সিটি ক্লাবে এ কর্মসূচি পরিদর্শন করেন জেলা প্রশাসক  মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। 

    এসময় সিভিল সার্জন জানান, জেলার চার উপজেলার ৩২টি ইউনিয়ন ও দুইটি  পৌরসভার ১৩১টি কেন্দ্রে ৪৫ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিধারণ করে সকাল ৯টা থেকে সারাদিন টিকা দেয়া হবে। এ পর্যন্ত জেলায় ৪ লাখ ৪৬ হাজার মানুষকেক টিকা দেয়া হয়েছে।

    জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, আজকের দিনের পরেও টিকাদান কর্মসূচি চলবে। তবে আজকে ৪৫ হাজার মানুষকে এদকিনে টিকা দেওয়ার জন্য প্রচার প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিই তা প্রমান করে। যতক্ষণ কেন্দ্রে মানুষ থাকবে ততক্ষণ টিকা প্রদান করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ