ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ভিক্ষুকের ছুরিকাঘাতে ভিক্ষুক নিহত

    ভিক্ষুকের ছুরিকাঘাতে ভিক্ষুক নিহত
    পাবনা জেনারেল হাসপাতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনায় পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী (৪৬) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দিলালপুর পানির ট্যাংকির নিচে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

    প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক বড় বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও জাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার-সংলগ্ন পানির ট্যাংকির নিচে অবস্থান নেন। এ সময় ভিক্ষুক শিল্পীর মা আল্লাদীর (৪৫) সঙ্গে আরেক নারী ভিক্ষুকের বাগবিতণ্ডা শুরু হয়।

    একপর্যায়ে দুজনের মধ্যে চুল ধরে টানাটানি শুরু হয়। এ সময় পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ এসে নারী ভিক্ষুক আল্লাদীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় অন্য ভিক্ষুকগুলো ধাওয়া দিলে পুরুষ ভিক্ষুকটি পালিয়ে যান।

    পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাকারী ভিক্ষুকের বাড়ি সুজানগর উপজেলায় বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আল্লাদী শহরের অনন্ত বাজার-সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন।

    ঘটনাস্থলে একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ