ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ছত্রকান্দা বাজারে আগুন

    ঝালকাঠিতে ছত্রকান্দা বাজারে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলা ছত্রকান্দা বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি  রাইস মিল পুড়ে গেছে। বুধবার দিবাগত রাতে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি করেছেন।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে বাজারের মিজানুর রহমানের দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। এতে আহম্মদ আলী, মতি সিকদার ও চাঁন মিয়ার চারটি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি রাইস মিলের আশিংক পুড়ে গেছে।

    ফায়ার ফাইটার মাসুদ পারভেজ জানায়, খবর পেয়ে ঝালকাঠি ও রাজাপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পায়।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। সব মিলিয়ে পাঁচটি দোকান পুড়েছে। সময়ম মতো আগুন নিয়ন্ত্রণ করায় আশেপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর রক্ষা পায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ