ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ইউক্রেনে নিহত বাংলাদেশি নাবিকের মরদেহ জাহাজেই আছে

    ইউক্রেনে নিহত বাংলাদেশি নাবিকের মরদেহ জাহাজেই আছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের সমুদ্র বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজে রুশ রকেট হামলায় নিহত নাবিকের মরদেহ এখনও জাহাজেই রয়েছে। জাহাজের ভেতরেই মরদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে।

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযুষ দত্ত আজ বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। জাহাজটিতে নাবিক এবং ইঞ্জিনিয়ারসহ এখনও আটাশ জন অবস্থান করছেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মুহুর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

    পীযুষ দত্ত আরও জানিয়েছেন, জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে। বাংলার সমৃদ্ধি নামের এই জাহাজটি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়ে। বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

    গত ২৬ জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আর সেখান থেকে বের হতে পারেনি জাহাজটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ