ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • কুয়েতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

    কুয়েতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়েতের বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সেখানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। শনিবার স্থানীয় সময় অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।

    পরে সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আখতার।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুয়েত নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এবং প্রথম সচিব ও দূতালয় নিয়াজ মোরশেদ। 

    সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার। এটি আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ