ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু

    বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে হজ করতে যাওয়া দুই বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের মধ্যে একজনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার নাম নুরুল আমিন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। নুরুল আমিনের পাসপোর্ট নম্বর EF0758006। বৃহস্পতিবার (১৬ জুন) তিনি মৃত্যুবরণ করেন।

    এ ছাড়া গত ১১ জুন মারা যান চাঁপানববাগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। তার বয়স হয়েছিল ৬০ বছর। জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর পাসপোর্ট নম্বর A01012228। তারা দুজন কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া না গেলেও তাদের হার্ট অ্যাটাক হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

    বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পবিত্র হজে সৌদি আরব গিয়েছেন ১৫ হাজার ৭২৫ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিল ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ১২ হাজার ৩৩৯ জন।

    হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছিল ৪২টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে ২৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট ছিল।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

    এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ